মঙ্গলবার রাতে এক শিশু সহ ছয়জনকে আটক করলো রায়গঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে, রায়গঞ্জের সুদর্শনপুর এলাকায় কিছু লোকের গতিবিধি দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাদের আটকে খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে। পুলিশ এসে এক বাচ্চা সহ ছয়জনকে আটক করে।
পুলিশ তাদেরকে থানায় নিয়ে গিয়ে জীজ্ঞাসাবাদ করলে জানতে পারেন, ভিনরাজ্য মহারাষ্ট্র থেকে কাজের প্রলভন দিয়ে এক ব্যাক্তি তাদের নিয়ে আসে। পরে তাদের সুদর্শনপুর এলাকায় ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এলাকাটি তাদের পরিচিত না থাকায় তারা দিশাহারা হয়ে ছোটাছুটি করায় এলাকাবাসীরা পুলিশের হাতে তাদেরকে তুলে দেয়। রায়গঞ্জ থানার আই সি সুমন্ত বিশ্বাস জানিয়েছেন,তাদের সঙ্গে কথা বলে জানা যায় তারা ভিন রাজ্য থেকে কাজ করতে এসেছিলেন এখানে। তাদের হাতে কোন টাকা পয়সা নেই। তাদের রাজ্যের পুলিশের সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে এবং তাদেরকে বাড়ি পাঠানো ব্যাবস্থা করা হচ্ছে। পুলিশের এই উদ্যোগে খুশি ভিনরাজ্য থেকে আসা ব্যাক্তিরা। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/60RK3kwsrhg